Type Here to Get Search Results !

জামাইবাবুর বাড়ি থেকে শ্যালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার



মালদা;তনুজ জৈন;০২জানুয়ারি:
জামাইবাবুর বাড়ি থেকে শ্যালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের ডোমাট নিউ কদমতোলা এলাকায়। মৃত যুবকের নাম বঙ্কিম মন্ডল(২৬)। বাড়ি মানিকচকের ভূতনি হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নন্দীটোলা এলাকায়। 


ঘটনা সম্পর্কে জানা গেছে, মৃত যুবক বঙ্কিম মন্ডল আনুমানিক কয়েক বছর অসুস্থতায় ভুগছিলেন। বিগত কয়েকদিন আগে চিকিৎসার জন্য ডোমাট এলাকায় জামাইবাবু পঙ্কজ চৌধুরী ওরফে মাখনের বাড়ি আসে বঙ্কিম। এরপর মঙ্গলবার সকাল নাগাদ ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবকের দাদা অনিমেষ মন্ডল বলেন, সোমবার রাতে ওষুধ খেয়ে ঘুমানোর জন্য দরজা বন্ধ করে তিনি। মঙ্গলবার সকাল নাগাদ বহুবার ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় পরিবারের লোকজনদের। জানলা দিয়ে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছে বঙ্কিম। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। দেহটি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। তবে বঙ্কিমের দাদা অনিমেষ মন্ডলের দাবি মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। অন্যদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side