Type Here to Get Search Results !

Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, পশ্চিমবঙ্গ জুড়ে সতর্কবার্তা দিল হাওয়া অফিস


আপনার নিউজ ডিজিটাল ডেক্স:- 
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৪ নভেম্বর, ২০২৩-এ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার ফলে আগামী দুই দিন পশ্চিমবঙ্গ জেলাগুলোতে ভয়ানক বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী আগামী ১৬ এবং ১৭ নভেম্বর দক্ষিণবঙ্গের কিছু জেলা সহ সামুদ্রিক উপকূলে যেগুলোতে হালকা থেকে ভারী বজ্রপাতসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বিগত উৎসবের মৌসুমে আবহাওয়ার পরিবর্তন না ঘটলেও শীতের শুরুতে বড়সড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এই জেলগুলোতে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ উড়িষ্যা উপকূলে এসে পৌঁছলে পশ্চিমবঙ্গের সামুদ্রিক উপকূলের জেলাগুলোতে ভারী বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন হাওয়া অফিস। এছাড়া ১৬ এবং ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গে আকাশ মেঘে ছেয়ে থাকবে এর ফলে শীতের আমেজ কিছুটা হলেও কমতে চলেছে। 


আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুসারে ১৬ নভেম্বর দুপুরে আগে থেকেই কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে তবে ১৭ নভেম্বর বৃষ্টির পরিমাণ আরো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে জেলায় গুলোতে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side