মালদা;তনুজ জৈন;১৩নভেম্বর: মালদহের হরিশ্চন্দ্রপুরে এবার কালীপূজোতে দেখা মিলল চন্দ্রযান থ্রি মডেলে পূজো মন্ডপ। আর এই পূজো মন্ডপে দেখা গেল চন্দ্র যানের সঙ্গে বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার ও। এবার এমনই অভিনব থিম নিয়ে হাজির হয়েছে হরিশ্চন্দ্রপুরের স্বনামধন্য কসমস ক্লাব। প্রতিবছরই কালী পূজোয় এরা অভিনব মণ্ডপ সজ্জা এবং প্রতিমা তৈরি করে এলাকায় নজর কাড়ে। এবারও তার ব্যাতিক্রম হয়নি। সম্প্রতি ভারত চন্দ্রযান থ্রি অভিযানের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে। আর সেটাই এবার থিম করেছে হরিশ্চন্দ্রপুরের কসমস ক্লাব। কালীপুজোর রাতে ফিতা কেটে উদ্বোধন করলেন আইসি দেওদূত গাজমের।
এ প্রসঙ্গে ক্লাব কর্মকর্তা মনোতোষ মন্ডল জানান এ বছর ইসরোর বিজ্ঞানীরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি চন্দ্রযান দিয়ে চাঁদের মাটিতে বিজয় গাঁথা রচনা করেছে। তাই আমরা এবছর আমাদের কালী পূজো মন্ডপের থিম চন্দ্র যান তৃতীয় আদলে তৈরি করেছি। শুধু তাই নয় অলক সজ্জা এবং বিশেষ প্রযুক্তির মাধ্যমে বিক্রম লন্ডার এবং প্রজ্ঞান রোভার কেউ আমরা দর্শনার্থীদের সামনে প্রদর্শিত করব। প্রতিমা তেও আমরা অভিনবত্বের ছোঁয়া আনতে চলেছি। সঙ্গে রয়েছে চন্দননগরের আলোকসজ্জা।এ বছর আমাদের বাজেট ছয় লক্ষাধিক টাকা। আমরা আশা করছি প্রতিবারের নয় এবারও আমরা দর্শকদের মন ভরাতে পারবো।
