পুজোর আগে প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে কুমোরটুলি গুলিতে

ছবি:- আপনার নিউজ
ময়নাগুড়ি,২১ সেপ্টেম্বর:- শেষ হয়েছে বিশ্বকর্মা পূজা। আর হাতে গোনা মাত্র কয়েক সপ্তাহ। তারপরেই দুর্গা পূজা। আর সেই পূজার ব্যস্ততা যেমন পুজো কমিটিগুলোর তেমনি চরম ব্যস্ততা কুমোর টুলি গুলিতে। জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ। তবে দিন দিন যেভাবে প্রতিমা তৈরির সরঞ্জাম এর দাম বৃদ্ধি হয়েছে এতে প্রতিমার দাম তুলনামূলক ভাবে বেশি হবে বলে জানিয়েছেন মৃৎ শিল্পীরা। তবে নিরাশায় রয়েছেন শিল্পীরা। এখনো সেভাবে প্রতিমা তৈরির বায়না হয়নি বলেই জানিয়েছেন তারা। এদিকে গত কয়েক বছরের তুলনায় এবছর বাজার ভালো হবে বলেই আশাবাদী ময়নাগুড়ির মৃৎ শিল্পীরা।

