Type Here to Get Search Results !


 

টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিপত্তি, শর্ট সার্কিটের জেরেই মৃত্যু হল কলেজ পড়ুয়ার

ছবি:- আপনার নিউজ 

মালদা;তনুজ জৈন;২০সেপ্টেম্বর:
টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিপত্তি। শর্ট সার্কিটের জেরেই মৃত্যু হল কলেজ পড়ুয়ার।বুধবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বড়ুই গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত কলেজ পড়ুয়ার নাম জিৎ দাস( ১৮) বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বড়ই গ্রামে।

জানা গিয়েছে মৃত কলেজ পড়ুয়ার বাবা মঙ্গল দাস  ব্যবসার সূত্রে টোটো নিয়েছিলেন। বাবার সেই টোটো আজ দুপুরে বাড়িতে চার্জ দিচ্ছিলেন জিৎ দাস। হঠাৎই চার্জ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয় ওই কলেজ পড়ুয়া। এরপর স্থানীয়রা তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই কলেজ পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করে। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা সহ গোটা পরিবার।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side