অবৈধ টোটোর বিরুদ্ধে বিরুদ্ধে অভিযান।

ছবি:- আপনার নিউজ
ময়নাগুড়ি, ১৪ সেপ্টেম্বর : ময়নাগুড়ি শহরে চলা টোটোদের বিরুদ্ধে অভিযানে নামলো ময়নাগুড়ি থানার ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার ময়নাগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে নো পার্কিং এলাকায় টোটো দাড়িয়ে যাওয়ায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ। যা নিয়ে অনেক অভিযোগ জমা পড়েছিল ট্রাফিক অফিসে। সেই কারণে এদিন জেলার পুলিশ সুপার ও ডি এস পি ট্রাফিকের নির্দেশে এই অভিযান করা হয়। এদিনের এই অভিযানে প্রায় ৬০ টি টোটোকে আটক করা হয়। তাদের ওয়ার্ণিং দিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়াও পুজোর আগে লাগাতার এই অভিযান চলবে বলেও জানা গেছে। এই বিষয়ে ময়নাগুড়ি ট্রাফিক ওসি ভয়েস সুব্বা বলেন, " নো পার্কিং এলাকায় প্রচুর টোটো দাড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের বেশ সমস্যা হচ্ছিল। তাই এই অভিযান করা হলো। মাঝে মধ্যেই এই অভিযান চলবে। আজকে প্রায় ৬০ টি টোটো আটক করা হয়েছে। এদের ওয়ারনিং দিয়ে ছেড়ে দেওয়া হবে।

