Type Here to Get Search Results !


 

চাঁচল হরিশ্চন্দ্রপুরে লরির ধাক্কায় প্রাণ গেল একজনের, জখম আরো এক বাইক চালক


মালদা;তনুজ জৈন;১৯সেপ্টেম্বর:
লরির ধাক্কায় প্রাণ গেল একজনের। ঘটনায় জখম আরো এক বাইক চালক। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল হরিশ্চন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়কের কোন এলাকাই। 

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল এবং হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর।স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের নাম আফতার আলী বয়স ৪৮। বিহারের আজিমগঞ্জ থানা এলাকায়। এদিন চাঁচোল থেকে বাড়ির উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা দেয়। চাঁচল হরিশ্চন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়কের কনুয়াতে পিছনে এক লড়ি দ্রুত গতিতে সজোরে ধাক্কা মারে। সেখানেই মৃত্যু হয় বাইক আরোহীর। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। রাস্তায় মৃতদেহ রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। প্রায় এক ঘন্টা ধরে চলে বিক্ষোভ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ দেহটি উদ্ধার করে, ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। লরি আটক করেছে পুলিশ তবে লরি চালক পলাতক।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side