মালদা জেলার দুর্গাপুজো উদ্যোক্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো

ছবি:- আপনার নিউজ
মালদা- আসন্ন দুর্গোৎসব উপলক্ষ্যে পুজো উদ্যোক্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠক হয়ে গেল বুধবার। জেলা প্রশাসনের সঙ্গে পুজো উদ্যোক্তাদের সমন্বয় সাধনের জন্য এই বৈঠক।
এদিন মালদা কলেজ অডিটোরিয়ামে হাজির ছিলেন জেলা সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলাশাসক নীতিন সিংহানিয়া, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরি, পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু প্রমুখ। মালদা মার্চেন্ট থেকে এবার পুজো উদ্যোক্তাদের ১০টি পুরস্কার দেওয়া হবে এবং মহিলাদের জন্য একটি পুরস্কার থাকছে। পুজোর ক’দিন বিনে পয়সায় অ্যাম্বুলেন্স পরিষেবা দেবে তারা। এমনকী শান্তিভারতী ক্লাব এবং চিত্তরঞ্জন বাজারের কাছে ক্যাম্প করে ২৪ ঘন্টা পরিষেবা দেওয়া হবে।

