Type Here to Get Search Results !


 

রাস্তার স্লোপিং নির্মাণকে কেন্দ্র করে ঝামেলা! ট্রাক্টর চালকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

 

ছবি:- আপনার নিউজ 

ময়নাগুড়ি, ২০ সেপ্টেম্বর :
মূল সড়ক হতে গ্রামের ঢোকার রাস্তায় স্লপিং নির্মাণের সময় মারধরের অভিযোগ। ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে যানা গেছে।  হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ময়নাগুড়ি থানায় এই বিষয়ে অভিযোগ জমা করেন। 

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে ময়নাগুড়ি উল্লাডাবরী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার মূল রাস্তার কাজ করছিলেন বেসরকারি সংস্থার কর্মীরা। সেই সময় স্থানীয় কয়েকজন মিলে নিজেদের গ্রামে ঢোকার রাস্তায় স্লপিং করার কথা বলেন। সেই সময় স্থানীয়রা এই কাজ করলে এক ট্রাক্টর চালক এসে বাঁধা দেন বলে অভিযোগ। প্রথমে বচসা বাঁধে এবং সেই সময় ট্রাকটর চালক হরিতশ রায় এবং তার ছেলে রণজিৎ রায়কে মারধোর করে বলে অভিযোগ। রাস্তার কাজের জন্য থাকা কাটা পাথর দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। এই অবস্থায় দুইজনকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে এসে ময়নাগুড়ি থানায় অভিযোগ জমা করেছেন । পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছেন।



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side