মণিপুরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে পেট্রল বোমা ছুড়ে হামলা
জুন ১৬, ২০২৩
0
মণিপুর:- দীর্ঘদিন ধরে মনিপুর অশান্ত, আন্দোলনকারীদের নানান কর্মকাণ্ডের মনিপুর অশান্ত। এর মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী বাড়িতে পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতে কোঙ্গবা এলাকায় কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংহের বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা। পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরানো হয় তাঁর বাড়িতে বলে অভিযোগ।
বৃহস্পতিবার রাতে মণিপুরের গোষ্ঠীহিংসায় এ বার আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি বলে অভিযোগ। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংহের বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা। পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরানো হয় তাঁর বাড়িতে! প্রশাসন সূত্রের খবর, মন্ত্রী রঞ্জন সে সময় বাড়িতে ছিলেন না। ওই এলাকায় দুষ্কৃতীদের গুলিতে কয়েক জনের মৃত্যুর জেরেই মেইতেই জনগোষ্ঠীর নেতা রঞ্জনের বাড়িতে এই হামলা বলে মনে করা হচ্ছে।
Tags


