ডেক্স রিপোর্ট:- নন্দীগ্রামেই সভা করার অনুমতি পাচ্ছেন না শুভেন্দু অধিকারী, অথচ এই বিধানসভা কেন্দ্র থেকেই তিনি সাধারণ মানুষের ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন। এবার সভার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী।বিচারপতি মামলা করার অনুমতি দিয়েছেন শুভেন্দুকে।
আদালতে বিরোধী দলনেতা জানিয়েছেন, ১৬ জুন ওই মিছিলের বিশদ জানিয়েই অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল প্রশাসনের কাছে। কিন্তু প্রশাসনের তরফে সেই আবেদনের কোনও উত্তর দেওয়া হয়নি। বিজেপি নেতা জানিয়েছেন, মিছিলের সাত দিন আগেও জবাব না পাওয়ায় শেষ মুহূর্তে ওই কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই আদালত বিষয়টি দেখুক।


