Type Here to Get Search Results !


 

সোমবার শিবলিঙ্গ অভিষেক করুন, অভিষেকে কী ফল লাভ হয় জানেন

প্রতি সোমবার শিব অভিষেক করলে জীবের সব সংকট থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। কী ভাবে করবে শিব অভিষেক এবং শিব অভিষেক করলে কী কী উপকার পাওয়া যায়, জেনে নিন।


ডেক্স রিপোর্ট:- 
দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা বিভিন্ন শাস্ত্রীয় রীতি বা আচারে সম্পন্ন করা হয়। বিভিন্ন শাস্ত্রীয় রীতি বা আচারের মধ্যে অভিষেক একটি বিশেষ ধর্মীয় আচার।বাংলায় প্রতিটি সনাতনীর বাড়িতে রয়েছে শিবলিঙ্গ। শিবরাত্রি ধুমধাম করে উদযাপিত হয়। সেই সঙ্গে শ্রাবণ সোমবারের ব্রত তো রয়েইছে। ভোলাবাবা সহজেই সন্তুষ্ট হন। তাঁকে খুশি করলে মেলে কাঙ্ক্ষিত ফল। এ কারণে ভক্তরা শিব মন্দিরে যান। শিবলিঙ্গে জল এবং দুধ নিবেদন করে সমৃদ্ধি কামনা করেন। শিবের পুজো করলে সন্তান, ধন, জ্ঞান ও মোক্ষ লাভ হয়। শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস নিবেদন করা উচিত। যাতে আরও তাড়াতাড়ি ভাগ্য প্রসন্ন হয়। চলুন জেনে নেওয়া যাক, শিবকে খুশি করতে হলে কী কী করবেন-


এই বিশেষ পদ্ধতি বা আচারে পবিত্র মন্ত্র বা দেবাদিদেবের নাম উচ্চারণের সহিত দেবাদিদেব মহাদেবের মূর্তি, বিগ্রহ বা শিবলিঙ্গকে তরল নৈবিদ্য দ্বারা স্নান করানো হয়।


শিব পুরাণে শিবলিঙ্গের অভিষেকে বিভিন্ন ধরনের বস্তু ও সামগ্রী ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। শিবলিঙ্গের অভিষেকে গঙ্গাজল, সাধারণ জল, দুধ, দই, ঘি, মধু, বিভিন্ন ধরনের রস, সুগন্ধী বস্তু ইত্যাদি ব্যবহৃত হয়। উল্লেখ্য, শিবলিঙ্গের অভিষেক করলে চরম পর্যায় শক্তির সংমিশ্রণ ঘটে। যার প্রভাব পড়ে সমস্ত প্রকৃতির ওপর।


দুধ অভিষেকে শিবলিঙ্গ দুধ দ্বারা স্নান অভিষেক করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়।


দুধ অভিষেকে দীর্ঘ জীবন প্রাপ্তি হয়।


মধু অভিষেকে শিবলিঙ্গ মধু দ্বারা স্নান অভিষেক করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়।


মধু অভিষেকে দুঃখ এবং সমস্যা নাশ হয়।




ঘি অভিষেকে রোগ এবং অসুস্থতা হইতে পরিত্রান মেলে।


পঞ্চমৃতম অভিষেকে শিবলিঙ্গ (পাকাকলা, গুর, মিছরি, বীজহীন খেজুর, মধু ) দ্বারা স্নান অভিষেক করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়।


পঞ্চমৃতম অভিষেকে ধন সম্পদ প্রাপ্তি হয়।


দই অভিষেকে শিবলিঙ্গ দই দ্বারা স্নান অভিষেক করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়।


দই অভিষেকে সন্তানের মঙ্গল হয়। সন্তান সম্পর্কিত শুভ ফল প্রাপ্তি হয়।


চন্দন অভিষেকে শিবলিঙ্গ চন্দন দ্বারা স্নান অভিষেক করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়।


চন্দন অভিষেকে ভাগ্য উন্নতি এবং শরীর স্বাস্থ্য ভাল হয়।










Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side