বৌকে ঠকিয়ে এই ৬ বলিউড নায়িকার সঙ্গে রাত কাটাতেন অক্ষয় কুমার
জুন ১৬, ২০২৩
0
ডেক্স রিপোর্ট:- বলিউড(Bollywood) ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার (Akshay Kumar) -র আরেক পরিচয় খিলাড়ি কুমার। ‘খিলাড়ি’ (Khiladi) সিরিজের সুপারহিট ছবিতে অভিনয় করে রাতারাতি বেড়েছিল তার জনপ্রিয়তা। তবে জানেন কি বাস্তবে প্রেমজীবনেও কিন্তু অক্ষয় ছিলেন একজন বড় মাপের খিলাড়ি। ইন্ডাস্ট্রির বড় বড় অভিনেত্রীদের সঙ্গে ছিল তার প্রেমের সম্পর্ক। অক্ষয়ের সেই প্রেমিকাদের নাম জানেন?
আয়েশা জুলখা (Ayesha Jhulka) : অক্ষয় কুমারের প্রেমিকাদের কথা বললে প্রথমেই নাম উঠে আসবে আয়েশার। ‘খিলাড়ি’ ছবির শুটিং সেটেই নাকি তাদের প্রথম পরিচয়। তারপর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেখান থেকে ক্রমে তারা প্রেম করতে শুরু করেন। সেই সময় তাদের রসায়ন নিয়ে অনেক মুখরোচক চর্চা হয়েছিল ইন্ডাস্ট্রিতে।
শিল্পা শেট্টি (Shilpa Shetty) : রবিনার পর অক্ষয় কুমার শিল্পা শেট্টির প্রেমে পড়েন বলে শোনা যায়। শিল্পার জন্যই কার্যত তাদের সম্পর্কটা ভেঙেছিল। যদিও শিল্পা এবং অক্ষয়ের মাঝে ঢুকে পড়েন টুইংকেল খান্না। টুইংকেলকে বিয়ে করার জন্য শিল্পাকে ছেড়ে দেন অক্ষয়।
পূজা বাত্রা (Pooja Batra) : ‘বিরাসত’ ছবিতে পূজার সঙ্গে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। যদিও তারা অবশ্য একে অপরকে আগে থেকেই চিনতেন। বলিউডে আসার আগে দুজনেই মডেলিং করতেন। তখন থেকে তাদের মধ্যে আলাপ ছিল।
রবীনা ট্যান্ডন (Raveena Tandon) : অক্ষয় কুমারের প্রেমিকাদের মধ্যে রবীনার সঙ্গে তার সম্পর্ক নিয়ে সর্বাধিক চর্চা হয়েছিল। তারা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন এবং বিয়েও করতেন। তাদের নাকি চুপি চুপি বাগদান হয়ে গিয়েছিল। কিন্তু রবীনার সঙ্গে সম্পর্ক থাকতেই অন্য নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অক্ষয়। তার প্রতারণা ধরে ফেলেন রবীনা এবং এরপরই ভেঙে যায় তাদের সম্পর্ক।
রেখা (Rekha) : অক্ষয় কুমারের প্রেমিকাদের মধ্যে প্রবীণ অভিনেত্রী রেখাও রয়েছেন। রেখার সঙ্গে অক্ষয়ের সম্পর্কের দিকে ইঙ্গিত করেছিলেন খোদ অক্ষয়ের প্রাক্তন প্রেমিকা রবীনা ট্যান্ডন। ‘খিলাড়িওঁ কা খিলাড়ি’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা তিনজন। তখন থেকেই রেখা কম বয়সী নায়ক অক্ষয়ের প্রেমে পড়েছেন বলে খবর রটে যায়।
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) : বিয়ের পরেও নায়িকাদের প্রেমে পড়ার অভ্যাস যায়নি অক্ষয়ের। বেশ কিছু ছবিতে প্রিয়াঙ্কা হয়েছিলেন তার সহ অভিনেত্রী। টুইঙ্কেলকে বিয়ে করার পরেও তার সঙ্গে অক্ষয় সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে টুইঙ্কেল সেটা জানতে পারেন এবং অক্ষয় ও প্রিয়াঙ্কার মধ্যে দূরত্ব তৈরি হয়। এমনকি তারা আর কোনদিনও ছবিতে অভিনয় করেননি।
Tags


