Type Here to Get Search Results !


 

প্রবল ঝড় বৃষ্টিতে জরুরী অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টার


জলপাইগুড়ি:-
পঞ্চায়েত নির্বাচনের দলীয় প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গে রয়েছেন। আজ দুপুরে পঞ্চায়েতের প্রচারসভা শেষের পরে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে প্রবল ঝড় বৃষ্টির কারণে দুর্যোগের মুখে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার।তৎক্ষণাৎ পাইলট হেলিকপ্টারকে ঘুরিয়ে নিয়ে যে দিকে আকাশ পরিষ্কার, সে দিকে উড়তে শুরু করেন। এরপর জরুরী ভিত্তিক সেবকের এয়ারবেসে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার টি অবতরণ করান পাইলট। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় মুখ্যমন্ত্রী এবং তার সফর সঙ্গীরা নিরাপদে রয়েছেন। 


প্রসঙ্গত, জলপাইগুড়ির সভা দুপুর ১টা নাগাদ শেষ হয়। তার পর জলপাইগুড়ির ক্রান্তি থেকে হেলিকপ্টারে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূচি ছিল, হেলিকপ্টারে করে বাগডোগরা আসবেন তিনি। তারপর সেখান থেকে বিমানে কলকাতা ফিরবেন। কিন্তু মাঝ আকাশে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে দেখা দেয় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে। ক্রান্তি থেকে বাগডোগরা হেলিকপ্টারে যেতে সময় লাগার কথা ছিল ১১ মিনিট। কিন্তু ওড়ার পর পরই দুর্যোগের মুখে পড়ে হেলিকপ্টারটি। তবে জরুরি অবতরণ করতে পারায় বড় কোনও বিপদ ঘটেনি।


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side