ডেক্স রিপোর্ট:- গোটা রাজ্য জুড়ে প্রচন্ড গরমে অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ। জেলাগুলোর তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রী ছাড়িয়েছে। এরই মধ্যে সুখবর জানানো হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে প্রবেশ করতে চলেছে মৌসুমী জলবায়ু। এর ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজু জুড়ে। রবিবার থেকেই অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। কেরলে তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে। এবার উত্তর-পূর্ব ভারতে ঢুকেছে বর্ষা। অসমে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এবার পশ্চিমবঙ্গের পালা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে। ফলে উত্তরবঙ্গে জেলাগুলিতে শুরু হয়ে যাবে বৃষ্টি। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।
তবে শহর কলকাতায় এখনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া দক্ষিণবঙ্গে জেলাগুলোতে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও মৌসুমী বায়ু প্রভাবে বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ ঘন্টার মধ্যে নেই বলেই জানা গেছে।


