Type Here to Get Search Results !

Imran Khan News: হয় ইমরান খান নিজে খুন হবেন বা আমাদের খুন করাবেন- মন্ত্রী রানা সানাউল্লাহ


পাকিস্তান:-
গত বছরই পাকিস্তানের ওয়াজিরাবাদে তাঁর উপরে প্রাণঘাতী হামলাও চলে। তারপর থেকেই ইমরান খান দাবি করছিলেন, সরকারের তরফেই তাঁকে খুন করার পরিকল্পনা করা হচ্ছে। এবার পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহের (Rana Sanaullah) মুখেও একই কথা শোনা গেল। তিনি বললেন, “ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান শাসক দল পিএমএল-এনের শত্রু হয়ে উঠেছেন। দেশের রাজনীতিকে তিনি এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যে হয় তিনি (ইমরান খান) খুন হবেন কিংবা আমরা।”

রবিবার পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-র নেতার এই মন্তব্য ঘিরেই চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে যেখানে ইমরান খান দীর্ঘদিন ধরেই তাঁকে খুন করার চক্রান্তের অভিযোগ এনেছেন, সেখানেই তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সঙ্গী তথা পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহের এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মীরাও বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।

রবিবারই একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, “হয় ইমরান খান নিজে খুন হবেন বা আমাদের খুন করাবেন। দেশের রাজনীতিকে উনি এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যে পিটিআই বা পিএমএলএন- এই দুই দলের মধ্যে কোনও একটি দলই টিকে থাকতে পারবে। পিএমএলএনের অস্তিত্ব সঙ্কটে পড়েছে। ইমরান খান রাজনীতিকে শত্রুতার পর্যায়ে নিয়ে গিয়েছেন। ইমরান খান এখন আমাদের শত্রু এবং তাঁর সঙ্গে এমন ব্যবহারই করা হবে”। এই ধরনের মন্তব্যে দেশে নৈরাজ্য তৈরি হতে পারে, এই কথা বলা হলে সানাউল্লাহ বলেন, “পাকিস্তানে বর্তমানে নৈরাজ্যই চলছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side