Type Here to Get Search Results !

বাংলায় ছাপিয়ে এবার ভারত সেরা! জাতীয় স্তরে প্রশংসিত হল অনুরাগের ছোঁয়া, উচ্ছাস অনুরাগীদের

এমন একটা সময় ছিল যখন টিআরপি তালিকা অনুরাগের ছোঁয়াকে দেখাই যেত না।কিন্তু বর্তমানে এই ধারাবাহিকের গল্প এমন ভাবে দর্শকের নজর কেড়েছে যে এখন পর পর অনুরাগের ছোঁয়া তালিকায় প্রথম স্থানে। ৯ সপ্তাহ ধরে টিআরপি তালিকাতে নিজেদেরকে সবার প্রথমে রাখতে সক্ষম হয়েছে। কাছাকাছি অনেক ধারাবাহিক থাকলেও সেরা সেরা অনুরাগের ছোঁয়া।

যেখানে মিঠাই ধারাবাহিকটি ৫২ সপ্তাহ ধরে টিআরপির তালিকায় নিজের স্থান দখল করে থাকা সত্বেও অনুরাগের ছোঁয়া তাকেও হারিয়ে দিয়েছে।ধারাবাহিকের গল্পে নেই নিখাদ প্রেমের বুনন , রয়েছে অভিমান, রয়েছে সম্পর্কের টানাপোড়েন, রয়েছে দীর্ঘশ্বাস, রয়েছে সোনা-রূপার ছেলেমানুষি। সেই কারণেই এই ধারাবাহিক দর্শকদের কাছে এতটা জনপ্রিয়। ঠিক সেই কারণেই তাদের মাথায় উঠলো নয়া পালক।

জানা যাচ্ছে ভারতের কুড়িটি সেরা ধারাবাহিকের মধ্যে অনুরাগের ছোঁয়া নিজের জায়গা করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগে লিখেছেন,আজ অনুরাগের ছোঁয়ার জন্য আমাদের গর্ব হচ্ছে। ইন্ডিয়ার top 20 highest trp তালিকায় অনুরাগের ছোঁয়া স্থান পেয়েছে। সত্যি আজ অনুরাগের ছোঁয়ার ফ্যানদের কাছে এটা একটা গর্বের বিষয়। এটা হল urban + rural trp এই ভাবেই এগিয়ে যাক আমাদের অনুরাগের ছোঁয়া।হেটার্সরা জ্বলবে অনুরাগের ছোঁয়া চলবে’।

তবে বর্তমানে এই ধারাবাহিকের দার্জিলিং পর্ব চলছে। অনুরাগের ছোঁয়া পুরো টিম পৌছে গেছে দার্জিলিঙে।উল্লেখ্য, সম্প্রতি প্রকাশ হয়েছে এই সপ্তাহের টিআরপি তালিকা, সেখানে দেখা যাচ্ছে, সবার টিআরপি নম্বর কম। কারণ কয়েকদিন ধরেই কেবল বন্ধ থাকায়, এই বিপত্তি। এই সপ্তাহের অনুরাগের ছোঁয়ার প্রাপ্ত স্কোর ৭.০। যেখানে ৯ থাকত সেখানে ৭।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side