Type Here to Get Search Results !

মা থেকে সোজা সতীন হল কৃষ্ণা! তুমুল ট্রোলিং চলছে নিম ফুলের মধু নিয়ে, মজার মিমে ভাসছে সোশ্যাল মিডিয়া

বাংলা টেলিভিশন জগতে সব ধারাবাহিক গুলি কোন না কোন সময় সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এর শিকার হয়। ধারাবাহিক গুলির টিআরপি যখন বেশি থাকে তখন শুরু হয় মাতামাতি আর যেই নিচে নামতে শুরু করে তখনই ট্রোলিং এর শিকার হয়। 

জি বাংলা নিম ফুলের মধু ধারাবাহিককে শাশুড়ি কৃষ্ণা এ কেমন ব্যবহার করছে ঠিক যেন সতীনের মতো।ধারাবাহিকে রুবেল দাস পালন করছে সৃজনের চরিত্র যার মা হলেন অরিজিতা মুখোপাধ্যায় ওরফে কৃষ্ণা। ছেলের বিয়ে হয়েছে পর্ণার সাথে, এই চরিত্রে আছেন অভিনেত্রী পল্লবী শর্মা। ধারাবাহিক সকলের পছন্দের হলেও বাবুর মা অর্থাৎ কি না আমাদের সৃজনের মা কৃষ্ণা, এই মহিলার চরিত্র নেটিজেনদের একদমই পছন্দ হচ্ছে না, তাঁরা প্রশ্ন রাখলেন “এ শ্বাশুড়ি মা না সতীন?”


ছেলে ও বৌমার মধ্যে দূরত্ব ঘটাতে শাশুড়ি মা এক এক সময় এক এক রকমের ছক কষে চলেছে।কখনো একে অপরের মনে কায়দা করে সন্দেহ ঢুকিয়ে, কখনো ঝগড়া বাঁধিয়ে আবার কখনো মিথ্যে পূজা পার্বণের ভয় দেখিয়ে। এই কাজ সাধারণত করে থাকেন নায়ক নায়িকার মাঝখানে এক তৃতীয় ব্যক্তি, তবে এই প্রথম শ্বাশুড়ির মায়ের এরূপ আচরণ একদমই পোষাচ্ছে না দর্শকদের।

সেই জন্যই এবারে সোশ্যাল মিডিয়ায় ছেলে বৌমা ও শাশুড়িকে নিয়ে শুরু হয়েছে ট্রোলিং।অন্যান্য ধারাবাহিকে যেখানে নায়ক নায়িকার মাঝখানে একজন তৃতীয় ব্যক্তি আছে সেই ছবিতে সৃজন-পর্ণা-কৃষ্ণার মুখমন্ডল কেটে বসিয়ে হচ্ছে দেদার ট্রোলিং। ‘ইচ্ছে পুতুল’, ‘সোহাগজল’ আর ‘মন দিতে চাই’-এই তিনটি ধারাবাহিকের ছবিতে কখনো সৃজন আর কৃষ্ণার কিংবা কখনো তিনজনেরই ছবি কেটে এডিট করে হচ্ছে ট্রোলিং।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side