দুর্গাপুর:- কোমরে দড়ি পড়িয়ে বীরভূমের একসময়কার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে ঘোরানো হলো দুর্গাপুরে। বিজেপির অভিনব প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উন্মাদনা শহরে। প্রতিবাদ কর্মসূচিতে হাজির হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী। কটাক্ষ তৃণমূল নেতৃত্বের।
দুর্গাপুরের রাস্তায় আচমকা তৃণমূলের একসময়কার দাপুটে জেলবন্দী নেতা অনুব্রত মন্ডল। শুক্রবার বিকেলে কোমরে দড়ি পড়িয়ে ঘোরানো হলো জেলবন্দী তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে।
দুর্গাপুরের ইস্পাত নগরীর বিজোনের বিদ্যাসাগর এভেনিউয়ের রাস্তায় জেলবন্দী অনুব্রত মন্ডলকে নিয়ে ঘোরানো হলো আজ। আর হাঁটতে হাঁটতে ক্লান্ত অনুব্রত মন্ডল বলছেন তিহার যদি যেতেই হয় তাহলে সব সত্যি বলে দেব, গরু কয়লার টাকা কোথায় কোথায় গেছে বলে দেবো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
আর কিছুই না, বিজেপির অভিনব এই প্রতিবাদ কর্মসূচী দুর্গাপুরে। অনুব্রত মন্ডল আর কেউ নন, বিজেপির দুই নম্বর মন্ডল সভাপতি কাঞ্চন রাউত। আজকের অভিনব এই প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন হুগলীর বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই বিজেপির যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলি।যদিও বিজেপির এই প্রতিবাদ কর্মসূচিকে কটাক্ষ জেলা তৃণমূল নেতৃত্বের।
মোটের ওপর বীরভূমের একসময়কার দাপুটে জেলবন্দী তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে তিহার পাঠানোর দাবীকে সামনে রেখে বিজেপির অভিনব এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে কৌতূহল শহরবাসীর মধ্যে। তিয়ারে গেলে অনুব্রত সব বলে দেবে তাই তিহার যাত্রাকে যেন তেন প্রকারেন আটকাতে চাইছে বাংলার তৃণমূল সরকার মন্তব্য হুগলীর বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী, তিহার যাওয়ার ভয়ে ছদ্মবেশি অনুব্রত ভুলভাল বকছেন কটাক্ষ বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের।*
