Type Here to Get Search Results !

উ:দিনাজপুরে বাজারে খুব কম দামে বিক্রি হচ্ছে চাঁচলের আপেল কুল


আপনার নিউজ:- মিষ্টি স্বাদের, প্রায় আপেলের মাপের সবুজ এই কুল অনেকেরই খুব পছন্দের। এই আপেল কুল রায়গঞ্জে আসছে মালদা জেলার চাঁচল সংলগ্ন গ্রামগুলি থেকে। 

প্রতিদিন ৫০ থেকে ৬০ জন চাষি টোটো ভর্তি করে এই কুল নিয়ে আসেন উ:দিনাজপুরের বাজার গুলতে। জেলার প্রায় সব বাজারে দেখা মিলল সারি সারি আপেল কুলের ব্যাগ। 

ক্রেতা ও বিক্রেতাদের ভিড়ে যানজট তৈরি হচ্ছে মাঝেমধ্যে। চাঁচলের বিভিন্ন গ্রাম থেকে চাষিরা কুল নিয়ে এসেছেন। 


জেলার প্রধান শহর রায়গঞ্জ সহ পাশাপাশি করণদিঘি, টুঙ্গিদিঘি, কালিয়াগঞ্জ, ডালখোলা থেকে এসেছেন পাইকাররা। কেউ এনেছেন ভারত সুন্দরী, কেউ এনেছেন বউ সুন্দরী, আবার কারও কাছে বাহু কুল। সবুজ রঙের আপেল কুলের বাজার দর ২০ থেকে ২৫ টাকা প্রতি কেজি। তবে অন্যান্যবার ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে কুল বিক্রি করেছেন চাষিরা।


তবে চাষিদের দাবি করেছে, এবছর প্রথম দিকে কুলের দাম কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা ছিল। কিন্তু এখন আর দাম মিলছে না। আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় কম দামেই বিক্রি করে দিতে হচ্ছে। 


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side