Type Here to Get Search Results !

আপনার যদি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকে, তাহলে সমস্যার সম্মুখীন হওয়ার আগে জেনে নিন কিছু বিশেষ নিয়ম

সরকার দেশের প্রতিটি কোনায় কোনায় প্রধানমন্ত্রী জন ধন অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার ফলে, দেশে এখন প্রায় প্রত্যেক মানুষেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সকলেই নিজের উপার্জিত অর্থ ব্যাঙ্কে গিয়ে গচ্ছিত রাখতে পারবেন।

অনেকেই জানেন, ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় নূন্যতম ব্যালেন্স সেখানে রাখতে হয়। আর সেই কারণেই নতুন অ্যাকাউন্ট খোলার সময় একটা ফি দিতে হয়। আর যদি আপনি এই নূন্যতম ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে না রাখেন, তাহলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহককে জরিমানা দেওয়ার নির্দেশ দিতে পারে।

তবে আপনি যদি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এই ধরনের অ্যাকাউন্টে সবচেয়ে বড় সুবিধা হল, এই অ্যাকাউন্টে এক টাকাও রাখার প্রয়োজন পড়বে না। তবে এই অ্যাকাউন্ট থাকলে, আপনি অনেক কিছু সুযোগ সুবিধা পেতে পারবেন।

এই অ্যাকাউন্টের গ্রাহকরা নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা পেয়ে থাকেন। যার ফলে সহজেই ঘরে বসেই অর্থ লেনদেন করা যায়। এছাড়াও আপনি এই অ্যাকাউন্টে এটিএম (Debit Card), মোবাইল ব্যাঙ্কিং (Mobile Banking), পাসবুক (Passbook), ই-পাসবুকের সুবিধা পেলেও FD, RD, ক্রেডিট কার্ড (Credit Card) ও ডিম্যাট অ্যাকাউন্টের সুবিধা থাকবে না। আবার এই অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ ১ লক্ষ টাকা জমা রাখতেও পারবেন। তবে এর বেশি টাকা রাখলে তখন এই অ্যাকাউন্টটিকে একটি রেগুলার অ্যাকাউন্টে বদলে নেওয়া প্রয়োজন।

এবার কিভাবে এই অ্যাকাউন্ট খুলবেন, সেটা জেনে নিন-
আপনি যে ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খুলতে চাইছেন, সেই ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে প্রথমে ক্লিক করতে হবে। তারপর অ্যাকাউন্ট খোলার উপর ক্লিক করে আপনার আধার ও প্যান কার্ডের সাহায্যে বিবরণ পূরণ করে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়া আর একটা বড় সুবিধা হল শূন্য ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার পর ভিডিও কলিংয়ের মাধ্যমে KYC-ও করাতে পারেন।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side