Type Here to Get Search Results !

আর বাকি ৪০০ দিন, দলের লোকসভা ভোটের কৌশল জানালেন মোদী!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন।‘মন্ত্র’ও বলে দিলেন নমো বিজেপি কর্মীদের ভোটে জেতার।

বিজেপি কর্মীদের ভোটারদের ঘরে ঘরে যাওয়ার পরামর্শ দিলেন মোদী তাঁর সরকারের ‘সুশাসন’-এর বার্তা পৌঁছে দিতে। মঙ্গলবার প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছিলেন বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে দলের কর্মীদের উদ্দেশে, আর বাকি ৪০০ দিন লোকসভা নির্বাচনের।মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

প্রথম বার দিল্লির মসনদে বসেছিলেন মোদী ২০১৪ সালে।২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন নমো। ২০২৪ সালের লোকসভা নির্বাচন এইবারের লক্ষ্য। মরিয়া মোদি বাহিনী হ্যাটট্রিক করতে। তার দলীয় কর্মীদের বার্তা দিলেন মোদি সাধারণ মানুষের আস্থা অর্জনে জোর দিতে।

মোদীকে উদ্ধৃত করে ফডণবীস বলেছেন, ‘‘আমাদের হাতে মাত্র ৪০০ দিন রয়েছে (লোকসভা নির্বাচন পর্যন্ত)। মানুষের জন্য যা দরকার সব করতে হবে। আমাদের ইতিহাস তৈরি করতেই হবে।’’ বিশেষ করে ১৮ থেকে ২৫ বছর বয়সিদের দিকে বাড়তি নজর দেওয়ার কথা বলেছেন মোদী। কী ভাবে দেশে ‘সুশাসন’ ফিরিয়েছে তাঁর সরকার, তা তরুণ প্রজন্মকে জানাতে তাঁদের কাছে পৌঁছনোর কথা বলেছেন প্রধানমন্ত্রী।

বিজেপির সূত্রে খবর,মোদী, শাহ, নড্ডারা দেশ জুড়ে মোট ১৬০টি লোকসভা আসনকে চিহ্নিত করেছেন। বিশেষ কৌশল নেওয়া হচ্ছে সেই আসন গুলির জন্য।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side